শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করেছিলেন- শেখ মোঃ এনামুল হক

ফটোকার্ড

(

নিজস্ব প্রতিবেদক:
দেশে ৯০% মুসলিম। প্রত্যক পরিবার থেকে একজন সদস্যকে মাদ্রাসায় পড়াশোনা করে আলেম-ওলামা তৈরী করা হয়। আর এই আলেম-ওলামারা বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় প্রিন্সিপাল, সুপার, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, মুহতামিম হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকেন। ইসলামিক মুল্যাবোধকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে গঠন করার সাথে সাথে আলেম-ওলামাদের প্রয়োজন অনুধাবন করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে ওলামা দল গঠন করেন। ওলামা দল বিএনপির সহযোগী সংগঠন না। অঙ্গ সংগঠন হিসেবে ৩ নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। ২০০১ সালে দেশে চারদলীয় ঐক্যজোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে ইসলামিক রাজনৈতিক দল প্ররোচনায় ওলামা দল এর গুরুত্ব বিএনপির কাছে ছোট হয়ে যায়। বর্তমানে কয়েকটি ইসলামিক দল ইসলাম নিয়ে মুনাফিকি বক্তব্য দেওয়ার কারনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে ওলামা দল গঠনে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্য দেশে প্রায় ৬১ জেলায় আলেম-ওলামাদের সংগঠন ওলামা দল গঠন করা গঠন করা শেষ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চৌহালী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করার লক্ষে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক একথাগুলো বলেন।
(২৬ জুলাই ২০২৫), শনিবার, সকাল ১০টায় চৌহালী উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল চৌহালী উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও চৌহালী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মোঃ হযরত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা।
চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহিদুল সালাম,বকুল শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক শামীম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, চৌহালী উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবীব, চৌহালী উপজেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল মান্নান, রবিউল ইসলাম প্রমুখ।
এসময় চৌহালী উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০