আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এরই ধারাবাহিকতায় ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে-
সোমবার (২৮ জুলাই) সকাল হতে দিনব্যাপী শাহজাদপুর উপজেলার নবনির্মিত চরগুদুলি হাসপাতাল প্রাঙ্গণে – এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
দিনব্যাপী চলা এ কার্যক্রমে প্রায় ২’হাজার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ ও পান।






