মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবামূলক চিকিৎসা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০১ আগস্ট ২০২৫) সকালের দিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্র দলের আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলদিয়ে বরণ করে নেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি ডাঃ রিফাত হাসান,সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাফিউল আরেফিন সায়েম।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, দেশের শান্তি রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশে যে অস্থিশীল অবস্থা তৈরি করে রেখেছে তা বললে শেষ হবে না। আবারও তারা পায়তারা করেছে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম রুখতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্র দল, বদ্ধপরিকর তিনি আরো বলেন, “এই নবনির্বাচিত নেতৃত্ব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্র দল,, তারা নতুন গতিতে রাজনৈতিক সকল কর্মকাণ্ড।সামনের দিকে নেবে। আমরা বিশ্বাস করি, তাদের সম্মিলিত প্রয়াসে দল আরও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এই নর্থ বেঙ্গল মেডিকেল ছাত্র দলের প্রতিটি পর্যায়ে সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সদ্য নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সর্বস্তরের নেতাকর্মীদের সম্পৃক্ত করে কার্যকর রাজনীতির ধারায় দলকে এগিয়ে নেবে।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আমিনুল ইসলাম সোহেল,জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।






