শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

“কি চমৎকার একটা রাজনৈতিক কাকতালীয় ঘটনা”

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কাজিপুর দুর্গম গিরিপথ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য সেখানে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুটি রাজনৈতিক কর্মসূচী পালন করবে বলে জানা গেছে। “কি চমৎকার একটা রাজনৈতিক কাকতালীয় ঘটনা” আওয়ামী সন্ত্রাসীদের দুর্গে আজ বিএনপির রাজনৈতিক কর্মসূচী। কিন্তু এক সময় তা চিন্তারও বাইরে ছিল। ঠিক যেন বাঘের খাঁচায় প্রবেশ করা।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান একযুগ আগের অভিজ্ঞতার শেয়ার করেছেন দৈনিক সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকের নিকট।

তিনি বলেন,আজ শনিবার ( ২ আগস্ট ২০২৫) সকালে মোবাইল ফোনে  দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সিরাজগঞ্জ ০১ ( সিরাজগঞ্জ সদর আংশিক ও কাজিপুর উপজেলা) আসনের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানার সাথে  যোগাযোগে জানা গেলো তারা আজ কাজিপুরে দুইটি ইউনিয়নে স্থানীয় বিএনপির  কর্মসূচীতে অংশ নিতে যাচ্ছে। 

যুগের ব্যবধান এক যুগ। আজ থেকে ১২ বছর আগে ঠিকঠিক  আজকের দিনে ২ আগষ্ট ২০১৩ সনে বিএনপির রাজনীতির দুর্গম গিরিপথ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য কাজিপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের পেটুয়া পুলিশ বাহিনীর চোখ ফাঁক দিয়ে  কাজিপুরে যে কর্মসূচী পালন করা হয়েছিলো ছবিতে তাতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তৎসময়ের সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,পাশে ল্যাপটপ কাঁধে ও হাতে মটর সাইকেলের লাল হেলমেট নিয়ে দাঁড়িয়ে তৎসময়ের জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রচার সম্পাদক ও  বর্তমান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।

স্মৃতিময় ছবিতে আরও যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে  রয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা,কাজিপুর উপজেলা পৌরসভার সাবেক প্রশাসক,সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সহ আরও অনেকে।

এই ছবিটির একটি বিয়োগাত্মক (Tragic) রয়েছে,সেটি হচ্ছে তৃনমুল বিএনপির দুঃসময়ের মানবিক নেতা ও জেলা বিএনপির নির্বাহী কমিটির  সাবেক সদস্য শিহাব উদ্দিন তালুকদার অনেক আগেই আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেছেন।  মহান আল্লাহতালা শিহাব উদ্দিন তালুকদারকে বেহেশত নসিব করুন  (আমিন)। 

তিনি আরো বলেন- কাজিপুর উপজেলা বিএনপির ক্রমবিকাশের সহযোদ্ধাদের এই স্মৃতিময় ছবি উপহার হিসেবে নতুন আঙিকে লেখে  আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছি।

আশা করি বর্তমান সিংহদুয়ারে দাঁড়িয়ে রাজনৈতিক ডামাডোল পরিস্থিতিতে এই ছবিটি অনেকরই পাথেয় হবে। ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০