সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন, চাঞ্চল্য ছড়িয়েছে সলঙ্গায়

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সালমা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ। তিনি দুই সন্তানের জননী এবং একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত প্রেমিকের নাম দুলাল সরকার (৪০), তিনি ওই গ্রামের মৃত আলাআউদ্দিন সরকারের ছেলে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩ আগস্ট) সকাল থেকে। সালমা খাতুন দুলাল সরকারের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করলে পুরো গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সালমা খাতুন গণমাধ্যমকে জানান,আমাদের বাড়িতে একটি ধান ভাঙানোর মেশিন ছিল। সেখানে কাজ করতো দুলাল সরকার। ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা প্রায় পাঁচ বছর ধরে চলেছে। এই সময়ের মধ্যে দুলাল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা নেয়। কিন্তু এখন বিয়ের কথা বললেই সে গা ঢাকা দেয়।

তিনি আরও বলেন,দুলাল এখন পলাতক। আমি তার বাড়িতে এসেছি ন্যায়বিচার চেয়ে। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে একচুলও নড়বো না।প্রেমিকের এমন আচরণে হতাশ সালমা অভিযোগ করেন, দুলালের পরিবার বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসা করার চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে দুলাল সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন,আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুলাল সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং সালমা খাতুন এখনও তার বাড়ির সামনে অনশনে অনড় অবস্থানে রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০