আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জুলাই-আগস্ট-২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে-আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
জেলা বিএনপি’র আয়োজনে সোমবার (৪ আগস্ট ২০২৫খ্রিঃ) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী।
এ সময়ে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণদাস, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এবং জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম।
এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, যুগ্ন-আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।






