ছাম্মি আহমেদ আজমীর :
জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে শহীদের কবর জিয়ারত ও তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মো: রায়হান শেখ।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে বাদ আসর নামাজ শেষে মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন সেখের কবরে এসময় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।
সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো: রায়হান শেখ বলেন,শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। বিএনপির যেকোনো প্রোগ্রামের তারা অংশ গ্রহণ করতেন। ২০২৪ সালের জুলাই আগষ্ট ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আমাদের দুই প্রিয় ভাই শহীদ সুমন ও শহীদ আব্দুল লতিফ। তিনি আরও বলেন আমি সরকারের কাছে দাবি জানাই তাদের কে রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃতি দেওয়া এবং পরিবারের প্রতি খোঁজ খবর নেওয়া।
এসময় উপস্থিত ছিলেন,শহর ছাত্র দলের নেতৃবৃন্দ ও সিরাজগঞ্জ পলিটেকনিকেল ইনস্টিটিউট এর ছাত্রদলের নেতৃবৃন্দ।






