সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও কৃতি ছাত্রীদের বই উপহার  

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির সভাপতি শ্রী অমর কৃষ্ণসহ কমিটির সদস্যদের পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের বই উপহার ও জুলাই আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৭ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারটায় বিদ্যালয় ক্যাম্পাসে এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার তালুকদার ।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির  সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির  যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,  সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ আবু হাসিম তালুকদার,সাধারন সম্পাদক প্রকৌশলী শেখ কুদরত ই এলাহি শিশির, নির্বাহী সদস্য সোহেল রানা,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,ছোনগাছা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বার,  বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু খান,ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম,এডহক কমিটির সদস্যসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, ছাত্র /ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা জাসাস’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান।পরিচিতি সভা শেষে অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের হাতে পাঠ্য বই এবং জুলাই আগষ্টের শহীদদের স্মরণে শহীদ রঞ্জু,শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন,শহীদ আব্দুর রশিদ ও শহীদ আব্দুল আলিমের নামে  বৃক্ষ রোপণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০