শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব হাসানের উপর  হামলা ও মারপিট

ফটোকার্ড

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য  ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান (৩৩) গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে  সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানাযায়,সিরাজগঞ্জ পৌর এলাকার  রহমতগঞ্জ মহল্লায় গত  (৫ আগস্ট) রাত ৮টার দিকে রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবে একটি বৈঠকে মসজিদ উন্নয়ন সংক্রান্ত আলোচনা চলছিল, যেখানে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় অভিযুক্ত ২ নম্বর আসামী, যিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য, ক্লাবে প্রবেশ করে প্রবীণদের সাথে দুর্ব্যবহার করে। এর এক পর্যায়ে ওই ব্যক্তিকে রাকিব হাসান তাকে ক্লাব থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

এঘটনাকে কেন্দ্র করে পরদিন  বুধবার  (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাকিব হাসান তার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে রহমতগঞ্জ ১নং গলির সামনে পৌঁছালে অভিযুক্ত শ্রমিকলীগ নেতা মোঃ সুলতান তালুকদার (৫৫) ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে তার গতিরোধ করে।

এসময় সুলতান তালুকদারের নির্দেশে একই এলাকার মোঃ শাকিল (১৯), মোঃ শাহীন (২৩)সহ ১০/১২ জন ছুরি দিয়ে রাকিব হাসানের বাম বুক লক্ষ্য করে আঘাত করে। তবে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে হাতে গুরুতর জখমপ্রাপ্ত হন। এরপর অন্যান্য আসামীরা লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় রাকিব হাসানের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে আসামিরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।  পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মোকলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০