শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা গণহত্যার জন্য দায়ী হবেন : আইজিপি

Download Photocard

ঢাকা : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন তিনি গণহত্যার জন্য দায়ী হবেন। কোন কনস্টেবলকে অভিযুক্ত করা হবে না, যদি সে নিঃগৃহীত কাজ না করে।  সকলকে ধৈর্য্যধারণ করে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটান পুলিশ (আরএমপি) এবং বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কর্তৃক রংপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মো. আমিনুল ইসলাম কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। 

কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। 

এছাড়াও রংপুর পুলিশের সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, র‌্যাব-১৩ অধিনায়কসহ উর্ধ্বতন অফিসার এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, রেঞ্জ ও আরএমপির অফিসার ইনচার্জসহ সকল পদবির কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা উত্থাপন করেন। এসময় আইজিপি ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। 

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের  মাধ্যমে কল্যাণ সভা শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০