শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

Download Photocard

সাভার : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে না। খুবই দ্রুত বিচার দৃশ্যমান হবে, সংস্কার এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কার ও নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। 

তিনি বলেন, ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মো: আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো: রাঈদ হোসেন। 

অনুষ্ঠানে শহিদ আলিফের বাবা মো: বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুলাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ৩৬ জুলাই আন্দোলনের কার্যক্রম ও স্মৃতি তুলে ধরেন। 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০