শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ

Download Photocard

ঢাকা  : সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই কর্তৃক আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল)  সারজিস আলম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ ছাড়াও জুলাই যুদ্ধে শহীদ ও আহত পরিবারের অভিভাবক এবং জুলাই যোদ্ধারা বক্তৃতা করেন।

শারমীন এস মুরশিদ বলেন, ২০২৪ সালের জুলাই যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। ১৮ জুলাইয়ের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন যখন আমি রাস্তায় ছিলাম, তখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল, পুলিশ গুলি চালাচ্ছিল। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার কাছে ছুটে যাই। আমারও গুলি লাগতে পারত, তবে ভাগ্যক্রমে আমি বেঁচে যাই।’

তিনি বলেন, ‘আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে চাই।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, ‘আমরা যে ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা পাহাড়সম কঠিন। ১৬ বছরের অপশাসন দেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে; এক বছরে তা ভাঙা সম্ভব নয়।’

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা কোটা নয়, মেধার আন্দোলন করেছো। তাই আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গড়তে হবে। এজন্য ক্লাসে ফিরে যাও এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০