শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু শয্যায় রাকিব: বিত্তবানদের এগিয়ে আসার আকুতি !

Download Photocard

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সিমান্তবর্তী রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোগর (সরকারপাড়ায়) বসবাস অসহায় মরণব্যাধী আক্রান্ত রাকিব হাসানের।
১৮/০৮/২০২৫ ( সোমবার) বিকাল ৩টায় সরজমিনে গিয়ে জানা যায়– প্রায় ১মাস আগে পেট ব্যাথা, ঘন ঘন বমি করার ফলে রাকিব হাসানকে তার পরিবার পাশ্ববর্তী পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করান | সেখানকার চিকিৎসার কোন উন্নতি না হলে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও রাকিব হাসান চিকিৎসার তেমন ফলাফল পাওয়া না গেলে। রংপুর শহরের কসির উদ্দিন মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করার ১৩ দিন পরে নিশ্চিত করেন রাকিব হাসান কোলন ক্যান্সারের আক্রান্ত হয়েছেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা শুনে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। রাকিব হাসানের কোলন ক্যান্সারের চিকিৎসা বাবদ ৮ লক্ষ টাকা প্রয়োজন | থাইল্যান্ড থেকে আনা থেরাপী দেওয়া হবে বলে ডাক্তার ৮ লক্ষ টাকা চেয়েছেন পরিবারের কাছে । পরিবারের একটি মাত্র সন্তান মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হওয়ায় পরিবার এবং এলাকাবাসী সবাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন । রাকিব হাসানের পিতা রেজাউল করিম সাংবাদিকদের বলেন–আপনারা তো খবরে লেখালেখি করেন তাহলে আমার এই ছেলেটার জন্য আর্থিক সহযোগিতার জন্য খবরের কাগজে ছাপান যাতে আমার ছেলেটার প্রান ফিরে পায় । আপনাদের মাধ্যমে যদি কোন সহ্রদয়বান ধনী ব্যক্তি এবং কোন এনজিও সংস্থা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আমার একটি মাত্র সন্তানের জন্য চিকিৎসার অনুদান দেন, তাহলে আমার ছেলেটাকে চিকিৎসা করতে পারতাম। এত বৃহৎ অংকের টাকা আমার পক্ষে যোগাড় করা সম্ভব না হওয়ায় সবার কাছে সাহায্যপ্রার্থী। তাই দেশের বাসীর কাছে রাকিব হাসানের অসহায় পরিবারটি আর্থিক সহযোগিতা আকুল আবেদন করেছেন পরিবারটি। এ বিষয়ে ৪ নং লেহেম্বা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালামকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান– আমি রাকিবের বিষয়টি শুনেছি এবং তাকে সহযোগিতাও করতে চাই | পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসলে রাকিবের সুচিকিৎসা হবে বলে আশা রাখি |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০