শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা অনস্বীকার্য- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

Download Photocard


নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সকলের অংশগ্রহন ও আলোচনার ভিত্তিত্বে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা অনস্বীকার্য। ফৌজদারী ও দেওয়ানী উভয় মামলা করার ক্ষেত্রে গ্রাম আদালতের মাধ্যমে খুব সহজেই মামলার নিষ্পত্তি করা যায়। এছাড়া গ্রাম আদালতের সুযোগ সুবিধা আপোষ মিমাংসা ও ছোট খাটো বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে সমাজের সকল শ্রেণি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (২৩ জুন ২০২৫ খ্রিঃ) সকালে শহীদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত প্রক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান।
বক্তারা বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পাই সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা। গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখতে পদক্ষেপ নিতে হবে। এতে করে অতি সহজেই গ্রামের ছোটখাটো বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করা সম্ভব।

এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শরীফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, গ্রাম আদালতের জেলা অর্ডিনেটর মো. আব্দুল হান্নান, জেলা এনজিও ফোরামের সভাপতি ও সুক এনজিওর পরিচালক আনোয়ার হোসেন, এমডিও সংস্থার নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,  ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হীরুক গুণ, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ড্রু, আমাদের সময় ও জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, গ্রাম আদালতের প্রোগ্রামার কাওসার জামানসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় সকলের অংশগ্রহনের ভিত্তিত্বে গ্রুপ ভিত্তিক পরামর্শ ও সুপারিশ আকারে সকলেই উপস্থাপন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০