শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এনসিপি প্রতিহত করবে : নাহিদ ইসলাম

Download Photocard

ঢাকা: আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে দেয়া যাবে না, পুনর্বাসনের চেষ্টা করলে এনসিপি সেটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখন তিনটি বিষয় নিয়ে কাজ করছে। তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে যা নিয়ে এনসিপি তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। যে কোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি তা প্রতিহত করবে। গত ১৬ বছর জুলুম নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগ দল হিসেবে বৈধতা রাখতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, এদেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরোনো রূপেই দেশের রাজনীতি চলুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোন নির্বাচনের কোনো ম্যান্ডেট নেই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশিরভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয়নি। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের কোন ছিটেফোঁটা নাই।

ইফতারে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও তামীম আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী ও সদস্য আহমেদুর রহমান তনু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০