শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শেষ হলো ইজতেমা

Download Photocard

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জ জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। 

শ‌নিবার (৩০ নভেম্বর) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট তীরে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন

মাওলানা শামসুদ্দিন। এর আগে, বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শ‌নিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এসএম নাজিম উদ্দীন জানান, আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০