শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী-পুরুষ ভোটার সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোট দিবেন-সাবেক এমপি রুমানা মাহমুদ

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা – রুমানা মাহমুদ রবিবার(৯নভেম্বর-২০২৫ খ্রিঃ) বিকালে ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী-পুরুষ ভোটার ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোট দিবেন। আর যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ৩১ দফার কথা বলুন।
এসময়ে তিনি তার বক্তব্য আরও বলেন – একটি দলের কিছু লেবাস মহিলারা বাড়ি বাড়ি গিয়ে কলাকৌশলে খোঁজখবরের কথা বলে বিশেষ করে মহিলাদেরকে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের ভয় দেখিয়ে, সহজ-সরলমনা মা-বোনদেরকে জান্নাত এর কথা বলে, দাড়ি পাল্লা মার্কায় ভোট চাচ্ছে। এসকল নারীদের কথায় কেউ বিভ্রান্তি হবেন না। তাদের কথায় আপনারা ভুল করবেন না। কারন আপনারা যদি আল্লাহর দেওয়া বিধান ও নবীর সুন্নত মতো আমল না করেন তাহলে কাহারো জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এগুলো বলে তারা মানুষকে ধোকা দিচ্ছে।
উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিন্টু সেখ এবং অনুষ্ঠান সঞ্চালনা, সাধারণ সম্পাদক নিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোস্না মন্ডল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,শহর যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন প্রামাণিক প্রমুখ।
এ সময়ে এ মহিলা সমাবেশে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ন- সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, যুগ্ন- সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ জেলা বিএনপি, শহর বিএনপি ও ১১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্নঅঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ হাজার হাজার নারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০