শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

আগে দূর্নীতিবাজদের অভাব ছিল না,এখন চাঁদাবাজদের অভাব নাই : অধ্যাপক মাহবুবুর রহমান

ফটোকার্ড

আলী আশরাফ,সিরাজগঞ্জ :
বিগত ১৭ বছরে দূর্নীতিবাজদের অভাব ছিল না, বর্তমানে দেশে চাঁদাবাজদের অভাব নেই। বিগত দিনে স্বৈরাচার আওয়ামীলীগের মন্ত্রী-এমপি, চেয়ারম্যান জনপ্রতিনিধি সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা দূর্নীতি করে অঢেল টাকা পয়সা উপার্জন করেছে। বিদেশে টাকা পাচার করেছে। সেই সকল দূর্নীতিবাজদের চিহ্নিত করে বিদেশ থেকে টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা ও বিচার করতে হবে। যদি বিদেশ থেকে টাকা ফেরত না এনে বিচার না করা হয় তবে ভবিষ্যতে আবার স্বৈরাচারের আগমন ঘটবে। ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বৈরাচার বিতাড়িত করা হয়েছে। স্বৈরাচার পালানোর পর দেশে ব্যাপকহারে চাঁদাবাজের লক্ষ্য করা যাচ্ছে। এদের বিরুদ্ধেও প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই বিপ্লবের আশানুরুপ ফলাফল পাওয়া যাবে না। সিরাজগঞ্জ জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান একথাগুলো বলেন।
(২৮ জানুয়ারী ২০২৫ইং), মঙ্গলবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল­াহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাও: মুহা আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।
সম্মেলনে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ভেঙ্গে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০