বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের চেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে শীতের তীব্রতায় প্রয়োজনে পাশে থাকার চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমাদের চেষ্টা ফাউন্ডেশন’।


শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার’স লিমিটেড এর সহযোগিতায় আমাদের চেষ্টা ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইলিয়াস সিরাজী তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।


বক্তারা বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ সকলের দায়িত্ব।


এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার গনপতি রায়, আমাদের চেষ্টা ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ ঐশী সিরাজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ফজলে রাব্বী, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহান, আমাদের চেষ্টা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার কর্মকর্তা সৈয়দ নবীন সিরাজীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহর এলাকার গরীব অসহায় দু:স্থ কর্মহীন প্রায় দুই হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০