শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

“আশ্রয় প্রকল্পে ঘর সম্পর্কিত অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার,ভূঞাপুর কৃষক দল নেতার প্রতিবাদ”

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি: ‘আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ’ সংবাদের প্রতিবাদ জানালেন কৃষক দল নেতা মিনহাজ। গত ২৮ মার্চ অনলাইন নিউজ পোর্টালে ‘আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে কৃষক দল নেতার টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফলদা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

রবিবার (২৯ মার্চ ২০২৬) এক লিখিত বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, পিতা: মৃত কাইঞ্চা সেখ। গ্রাম: শানুক বয়রা, পোস্ট: ধুবুলিয়া, ইউনিয়ন: ফলদা, উপজেলা: ভূঞাপুর, জেলা: টাঙ্গাইল। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে বাংলা এডিশন ও দৈনিক যুগান্তর অনলাইনে প্রকাশিত “আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে কৃষক দল নেতার টাকা নেওয়ার অভিযোগ” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এই সংবাদে কল্পনা নামের যে মহিলার বক্তব্য প্রকাশ করা হয়েছে, তিনি আমার প্রতি কোনো অভিযোগ করেননি এবং তাঁর এমন কোনো বক্তব্য নেই। এটি একটি সাজানো ও সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ মোহাম্মদ মিনহাজ উদ্দিন আরও বলেন, ‘এই মিথ্যা ও বানোয়াট সংবাদের মাধ্যমে আমার মানহানি করা হয়েছে। আমি এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এই কৃষক দল নেতা আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তার এই সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য
একই সঙ্গে তিনি সকলের প্রতি আহ্বান জানান, বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০