শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিস আহমেদ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক মো: আনিস আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদকে কেন্দ্র করে তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ,শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনটি ধনী-গরিব,ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করার এক অনন্য সুযোগ সৃষ্টি করে। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার চর্চা। সমাজের অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়। তাই তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন। মোঃ আনিস আহমেদ দেশ ও জাতির সার্বিক উন্নয়ন,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা যেন সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একটি মানবিক,সুন্দর ও সাম্যের সমাজ গড়ে তুলতে পারি।

উল্লেখ্য : মো: আনিস আহমেদ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এই কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০