শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সিরাজগঞ্জে ড.জি.এম হিলালী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব
অপরিসীম এই লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ধানবান্ধি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ড.জি.এম হিলালী স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই ক্রীড়া আয়োজন। ড.জি.এম হিলালী স্কুলের প্রিন্সিপাল লরেন্স হিলালী সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ সাবেক (অধ্যক্ষ) অধ্যাপিকা করুণা রানী সাহা।

প্রধান অতিথি এসময় বলেন,আমাদের সমাজের আলোকিত মানুষরাই পারেন সমাজ কে এগিয়ে নিতে। শিক্ষা জীবনের লেখা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ,নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ,সহকারী সিনিয়র শারীরিক শিক্ষক নন্দিতা দাস প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ড.জি.এম হিলালী স্কুলের সহকারী শিক্ষক আমিনা খাতুন মুক্তা,ফরিদা ইয়াসমিন আন্না,আরশিদা ইসলাম শিমু,তানজিয়া সুলতানা মিতু,এলিজা পারভিন,মোহাম্মদ তালহা,চিন্ময় সূত্রধর রিপন ও তন্ময় রায়।

উল্লেখ্য: রঙিন ব্যানার,বেলুন ও সাজসজ্জায় সজ্জিত মঞ্চ এবং শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো স্কুল চত্বর। দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ,উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যে শেষ হয় ড.জি.এম হিলালী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়,বল নিক্ষেপ,বিস্কুট দৌড়,চামচ দৌড়সহ নানা ধরনের খেলায় অংশগ্রহণ করে তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০