শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

উল্লাপাড়া মডেল থানার আয়োজনে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উল্লাপাড়া মডেল থানায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, পিপিএম (বার), পিএইচডি  আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ  জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এসময়  সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ডিআইজি মোহাম্মদ শাজাহান, পিপিএম (বার), পিএইচডি উল্লাপাড়া মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে থানার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০