শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু!

Download Photocard

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলহাজ আলী উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ধারণা করছেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। 

রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০