শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেন এর উপর শিবির কর্মীর হামলা,জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ 

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন এর উপর শিবির কর্মীর হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার(১৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ) উপজেলা মডেল  মসজিদ হতে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, জুমার শেষ করে বের হওয়ার সময় আনুমানিক ২.০০ ঘটিকায় জেলার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন উপজেলা মডেল  মসজিদ হতে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর পিছন থেকে হাফিজুল ইসলাম, পিতা মোঃ গফুর মন্ডল ও আতাউর রহমান, পিতা মোঃ আসলাম হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

এদিকে আজাদ হোসেনের হামলা ও মারপিটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

আজ দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদুর রহমান আজাদকে জামাত-শিবিরের সন্ত্রাসী হাফিজুল ইসলাম, পিতা মোঃ গফুর মন্ডল ও আতাউর রহমান, পিতা মোঃ আসলাম হোসেনসহ(জামায়াতের আমির মোঃ শাজাহান আলী এর লোকজন) এছাড়াও অজ্ঞাতনামা ৩/৪ জন  পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।

 আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ও পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে। 

এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ও সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ। 

পাশাপাশি বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো। 

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সাথে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াত ইসলামীর কোন সাংগঠনিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়নি। 

উল্লাপাড়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রাকিবুল হাসান বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে আমরা আসামির ধরার প্রক্রিয়া চলমান আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০