শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সামাজিক সংগঠন “স্বাধীন সোসাইটি”এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Download Photocard

বায়েজিদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন “স্বাধীন সোসাইটি”র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(৮:জুন ২০২৫ খ্রিঃ) দুপুরে স্থানীয় মেজবান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন সোসাইটির সভাপতি আকন্দ সোহেল রানা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি আসাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সলঙ্গা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আলাউদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে হলে প্রত্যেক সদস্যের মধ্যে দায়িত্ববোধ, ধৈর্য্য এবং সচ্চরিত্র বজায় রাখার মানসিকতা থাকতে হবে। এগুলো থাকলে সংগঠন যেমন টিকে থাকবে, তেমনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী ভাইস চেয়ারম্যান তাহমিদুল হক, সহকারী সেক্রেটারি মোঃ হাসেম আলী, সহকারী ফান্ড সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম এবং সলপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, “স্বপ্ন দেখ এবং এগিয়ে চল” এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালে ‘স্বাধীন সোসাইটি’র পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চারটি মূল লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে। লক্ষ্যগুলো হলো—

১. সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ: সমাজের সকল মানুষের জন্য সমান সুযোগ ও বিপদগ্রস্তদের সহায়তা।
২. বেকারত্ব দূরীকরণ: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান।
৩. শিক্ষা ও সংস্কৃতি চর্চা: শিক্ষা বিস্তার এবং সংস্কৃতির উন্নয়নে কাজ করা।
৪. রাজনৈতিক হয়রানি প্রতিরোধ ও আইনি সহায়তা: সাধারণ মানুষের ওপর রাজনৈতিক হয়রানি বন্ধে আইনি সহায়তা প্রদান।

বর্তমানে সংগঠনটির নিবন্ধিত সদস্য সংখ্যা ৪২ জন। সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি নিয়মিত নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০