শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ার এলংজানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাশেদ

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো:রাশেদুল ইসলাম রাশেদ। গত ২৩ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ২৩ মে২০২৬ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।
চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো- সভাপতি মো : রাশেদুল ইসলাম রাশেদ , সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মো: ফেরদৌস আলম , অভিভাবক সদস্য মো: শহিদুল ইসলাম সরকার ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো: লোকমান হোসেন।

​নবমনোনীত সভাপতি মো:রাশেদুল ইসলাম রাশেদ বলেন , “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এলংজানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাব।”

​এদিকে মো: রাশেদুল ইসলাম রাশেদ এলংজানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর আশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টি আরও সামনের দিকে এগিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০