শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে একক সংঘ ক্লাবের আয়োজনে নতুন কমিটির পরিচিতি সভা,ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
“এসো মিলি একসাথে, গৌরবে অস্তিত্বে অনুভবে” এই শ্লোগান নিয়ে  সিরাজগঞ্জের সামাজিক, ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক,  সমাজকল্যাণমূলক কার্যক্রম  অঙ্গনের একক সংঘ ক্লাবটি নতুন প্রজন্মদেরকে সুন্দর সুস্থ, সচেতন, আত্মবিশ্বাসী করে ক্রীড়া, সংস্কৃতি, সামাজিক, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তি গ্রহণ , দেশসেবা, বৃক্ষ রোপণ, স্বাস্থ্য সেবা, রক্তদান, লাশ দাফন করা, যুবসমাজের উন্নতি ও অগ্রগতি এবং নারী শিশুদের নিরাপত্তা, দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা সহ বিভিন্ন ভাল কর্মকান্ড করে আসছে ঐতিহ্যবাহী “একক সংঘ ক্লাব” স্থাপিত হয় -১৯৬৭ খ্রিঃ।
গত বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টা হতে রাত সাড়ে ১১ টা পর্যন্ত  সিরাজগঞ্জ শহরের  “হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একক সংঘ ক্লাবের  আয়োজনে – ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফোটানো মিলিত হন ক্লাবটির কর্মকর্তা, উপদেষ্টা, সুধীজন, গুণীজন আমন্ত্রিত অতিথি গণ। 
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা, নতুন কমিটির পরিচিতি এবং অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো- খ্যাতনামা সংগীত শিল্পীদের সংগীত পরিবেশনা। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান ও ‘আর্ক’ ব্যান্ড দল মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। এ ছাড়াও, মঞ্চ মাতান কণ্ঠশিল্পী ঐশী, রাজিব, পথিক নবী, আতিক ডালিম সহ অনেকেই। তাদের পরিবেশনায় উঠে আসে দেশপ্রেম, সম্প্রীতি ও মিলনের সুর। ফলে সংগীতপ্রেমী দর্শকদের আনন্দ,  উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। তিনি বলেন, ‘সংস্কৃতি হচ্ছে আমাদের আত্মার জাগরণ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মানবিক করে তোলে। তাই এমন আয়োজনের জন্য একক সংঘকে ধন্যবাদ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ তিনি তার বক্তব্য বলেন, সিরাজগঞ্জ জেলা শহর হলো যমুনা বিধৌত সুন্দর জেলা,  এজেলার নতুন প্রজন্মদের ভালোভবে  গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের  পড়ালেখার পাশাপাশি  ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক চর্চা বেশি বেশি করে করতে হবে। পাড়া মহল্লার মারামারি বন্ধ করতে হবে। সুনাগরিক হিসেবে মানুষ হতে হবে। সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। সকল ধরনের অপরাধমুলক কর্মকাণ্ড বন্ধ করতে এ ক্লাবের  গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে বলে আশা করছি। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,, একক সংঘের সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ‘সংগঠনটি শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। সিরাজগঞ্জবাসীকে এক ছায়াতলে আনাই আমাদের লক্ষ্য।’ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। কর্মপরিকল্পনা তুলে ধরেন, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এবং একক সংঘ ক্লাবের  নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ইউসুব তালুকদার। এ অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ছিলেন,  মোঃ সাইদুল ইসলাম। 
এসময় ক্লাবের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকার বিষয়টি সম্পর্কে অবগত করা হয় এবং সিরাজগঞ্জবাসীকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে ঈদ আনন্দে সংগীতের মূর্ছনা যোগ করে একক সংঘের এই আয়োজন শহরবাসীর মনে ছাপ রেখে গেছে বলে জানালেন উপস্থিত দর্শকরা। এসময়ে অনুষ্ঠানে সন্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির উপদেষ্টা – মোঃ কামাল হোসেন, রকিবুল হােসেন পাপ্পু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,  জাহাঙ্গীর আলম সেলিম ভূঁইয়া,   যুগ্ন-সম্পাদক সাবেক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ,বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট টিভি  নাট্য ব্যক্তিত্ব আব্দুল মোমিন বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,  জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও একক সংঘ ক্লাবের সদস্য  তানভীর মাহমুদ পলাশ। 
জানাযায় যে,  একক সংঘ ১৯৬৭ সাল থেকে সিরাজগঞ্জ জেলার ক্রীড়া, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই ক্লাবটি বর্তমান প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এতে তারা সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০