শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

এনায়েতপুরে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু 

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

এ সময় হত্যার দায়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। 

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানান,থানা বিএনপির নেতা হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি জানান, গতকাল মঙ্গলবার সন্ধায় বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জে আনা হচ্ছে। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০