শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

এনায়েতপুরে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর- চৌহালী (সিরাজগঞ্জ) :
আজ (১২ অক্টোবর) বিকেলে এনায়েতপুরের মন্ডলপাড়া মোড়ে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়নের -৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রদল নেতা মোঃ আবু কুরাইশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, সিরাজগঞ্জ _৫ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ প্রামাণিক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ আব্দুল খালেক তোতা, উপস্থিতি ছিলেন বেলকুচি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস মোঃ কামাল আহম্মেদ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক পলাশ, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারান সরকার, এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাসমত আলী হাসু প্রমুখ।
উক্ত সভায় বক্তাগণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দিনের ভোট রাতে হয়েছিলো। তারা অপরাধ করে,মানুষের ক্ষতি করেছে, জুলুম নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তবে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে চাই না।জনগনের মতামত নিয়ে তাদের ভোটের মধ্যে দিয়ে ক্ষমতা যেতে চাই। যাতে করে যার যার আদর্শ ও মতের রাজনীতি করতে পারে। আমরা জোনগণের সরকার গঠন করেই প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধ সন্ত্রাসের মধ্যে না ব্যালটের মধ্যে দিয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০