শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

এবার উত্তরের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে মহাসড়কে সেনাবাহিনী

Download Photocard

তারিকুল আলম,স্টাফ রিপোর্টারঃ
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন উত্তরাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে জেলা ও হাইওয়ে পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী। এতে কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরছেন মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে যমুনা সেতু পশ্চিম কড্ডা, পাঁচলিয়া, হাটিকুমরুল ও ভুইয়াগাঁতীসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ১১ পদাতিক ডিভিশনের প্রায় দুই শতাধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা থেকে পরিবার নিয়ে বাড়ি ফেরা আক্তার হোসেন বলেন, প্রতি ঈদে দেখেছি মহাসড়কে যানজট লেগে থাকে। এবারই প্রথম দেখলাম মানুষ কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন। যানজট নিরসনে সেনাবাহিনীও মহাসড়কে কাজ করছে। এবারের ঈদে মানুষের মনে স্বস্তি ফিরেছে।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসিজি)  বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে দুই শতাধিক সেনাসদস্য রাত-দিন দায়িত্ব পালন করছেন।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। তাছাড়া যানজট নিরসনে মহাসড়কে ছয় শতাধিক জেলা, একশো হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০