শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এলাকার ভাগ্য উন্নয়নে নিজের জীবন দিয়ে হলেও তা পূরণ করবো-এমপি রুমা

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সভার ঐতিহাসিক বালুচর খেলার মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার ১২ মে সন্ধ্যায় তার সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এডঃ আরিফা সুলতানা রুমা উক্ত কথাগুলি বলেন।

পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন ৩৩০,পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমা।

চাটমোহর পৌরসভার ঐতিহাসিক বালুচর খেলার মাঠ প্রাঙ্গণে চাটমহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্দ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এডঃ আরিফা সুলতানা রুমা কে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাননীয় এডঃ আরিফা সুলতানা রুমা বলেন, “আমি আপনাদের পাবনা – সিরাজগঞ্জ দুই জেলারই মেয়ে।
আপনাদের সাথে থেকে আপনাদের জন্য নিজের জীবন দিয়ে সবার ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। দীর্ঘ সময় ধরে আমি ৭০,পাবনা-৩ এলাকার উন্নয়নের সকল অবহেলা কাজ আমি কাছ থেকে দেখেছি।

কোথায় কোথায় কি কি সমস্যা আছে, অবশ্যই আপনারা আমাকে নির্দ্বিধায় বলবেন। আমি আমার জীবন দিয়ে হলেও এই এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে যাবো।”

তিনি বলেন, “আমি আপনাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আরো এগিয়ে যেতে চাই।
এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব।”

মঙ্গলবার ১২ মে বিকেল প্রায় ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে চাটমোহর এর কাছিকাটা এলাকায় পৌঁছালে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করেন।

পাবনার চাটমোহর উপজেলায় পৌঁছে তিনি প্রথমে আফ্রাতপাড়া কবরস্থানে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, এডঃ আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর কন্যা।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁই সহ ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার বিএনপি ও পৌর বিএনপি অনেক নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০