শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

 

মোঃ জুবায়ের হোসেন, বেলকুচি প্রতিনিধি: কেউ ক্যামেরায় বন্দি করছেন মুহূর্ত, কেউ হাঁটছেন স্মৃতির অলিগলি দিয়ে ক্লাসরুমের পুরোনো বেঞ্চের পাশে। কারও চোখে খেলে যাচ্ছে শৈশবের রঙিন দিনগুলোর ছায়া যেখানে বইয়ের পাতায় ছিল স্বপ্ন, মাঠে ছিল ছুটোছুটি আর প্রতিদিনের স্কুলজীবনে ছিল একেকটা গল্প।

আবার কেউ এসেছেন লুঙ্গি পরে গ্রাম্য ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক হয়ে। যেন প্রমাণ দিচ্ছেন, শহরের চাকচিক্য নয়,

শিকড়ই আসল ঠিকানা। “শিকড় থেকে দিচ্ছে ডাক, আয় রে ছুটে.এই আবেগী।স্লোগানকে কেন্দ্র করে রবিবার দিনব্যাপি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৬৬ থেকে ২০২৫ প্রায় ছয় দশকের পথচলার সঙ্গী প্রাক্তন ছাত্রছাত্রীরা যেন আবারও সময়ের দেয়াল ভেঙে ফিরে এসেছিলেন সেই চেনা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হন প্রায় ১২০০ জন প্রাক্তন শিক্ষার্থী। সেই দিনের স্কুলমাঠ যেন রূপ নেয় স্মৃতি, আনন্দ আর ভালোবাসার এক মহোৎসবে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় দিনের আনুষ্ঠানিকতার। এরপর বের হয় এক বর্ণাঢ্য র‍্যালি যা তামাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে ফিরে আসে। মুখরিত হয়ে ওঠে পথঘাট, গর্বিত মুখে হাঁটেন প্রাক্তনরা, কাঁধে স্মৃতির ঝুলি আর হৃদয়ে ভালোবাসার ইতিহাস।

ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আমিরুল ইসলাম খান আলীম বলেন,এই মিলনমেলা শুধু ঈদের নয়, এটা আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে বন্ধন গড়ার সুযোগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০