শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুর সংসদীয় আসনে জেলা বিএনপির সম্মেলন  প্রস্তুত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজিপুর উপজেলা শাখার  আয়োজনে,বুধবার (৫ মার্চ) বিকেলে কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা নামক স্থানে সম্মেলন প্রস্তুত কমিটির  আলোচনা সভা  অনুষ্ঠানের  সঞ্চালনা করেন,  সংসদীয় আসন ১ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য,  জেলা বিএনপি নেতা,  সাবেক  ভিপি  শামীম খান।

এতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সম্মেলন, প্রার্থী নির্বাচন ও দলীয় কর্মকান্ডের বিষয়ে আলোচনায় অংশ নেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য জেলা বিএনপির নেতা মোঃ মজিবুর রহমান লেবু,  নাজমুল হাসান তালুকদার রানা, মোঃ রকিবুল করিম খান পাপ্পু ও রুমানা মোর্শেদ কনক চাঁপা।

এ সময় অনুষ্ঠানে  কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু’  সহ স্থানীয় বিএনপি’র বিপুল সংখ্যক তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে  বক্তারা বলেন, সারাদেশে ভোটের মাধ্যমে জেলা কমিটি হচ্ছে। বিগত ১৬/১৭ বছরে দলের ত্যাগি নেতাকর্মীরা ফ্যাসিস্ট স্বৈরাচার  আওয়ামী হাসিনা সরকারের আমলে  যারা  মিথ্যা বানোয়াট মামলার  শিকার হয়েছেন।  হামলা শিকার হয়েছেন।  আহত হয়েছেন । তারাই কমিটিতে স্থান পাবে। এজন্য আপনাদের সহযোগিতা করতে হবে। ধৈর্যের ধারণ করতে হবে । দলের নিয়মনীতি মেনে সম্মেলন করা হবে ইনশাআল্লাহ । আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নিয়ম-শৃঙ্খলা মেনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির পক্ষে কাজ করবেন । 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০