শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

Download Photocard

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা কলেজে আসলে প্রথমেই তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। এরপর সাধারণ সভায় সভাপতি কলেজের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে আগামীতে কলেজটির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় পরিচালনা কমিটির অন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হিতৈষী সদস্য লুৎফর রহমান, অভিভাবক সদস্য মজিবুর রহমান শেখ, বিদ্যুৎসাহী সদস্য জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সাবেরা সুলতানা তিথি।

এরপর পরিচালনা কমিটির সদস্যগণ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় সভাপতি কলেজে প্রকৃত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং আগামীতে ভালো ফলাফল অর্জন করার পথে শিক্ষকদের আরও মনোযোগী হবার পরামর্শ দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০