শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অশ্রুসিক্ত নয়নে ঐতিহ্যবাহী চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মহসিন রেজা (বিপ্লব) প্রিন্সিপাল।

সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়, যেখানে গত ৫ বছরের শিক্ষা জীবনের স্মৃতি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আবেগঘন পরিবেশে স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বড় ভাই-বোনদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহসিন রেজা বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র। তোমাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কেবল ভালো ছাত্র নয়, বরং সুনাগরিক হিসেবে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০