শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে ধানের শীষের প্রার্থী সেলিম রেজার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Download Photocard

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিম রেজার জন্য ভোট প্রার্থনা করে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছালাভরা-কুনকুনিয়ায় শত-শত নারী-পুরুষের অংশ গ্রহণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে শহিদ মোল্লার সভাপতিত্বে ও সুমন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায় ও সমাজসেবক গোলাম মোস্তফা।

এসময় তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের ভাতা ও প্রণোদনা নিশ্চিত করা হবে। একটি সুন্দর মানবিক কাজিপুর গড়ে তোলা হবে। এসময় তিনি সবার কাছে দোয়া চেয়ে তার বড়ভাই সেলিম রেজার জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মজনু সরকার, আসাদুল ইসলাম, জিসাম, মোকলেসুর রহমান, কামাল হোসেন, সেলিম খানসহ আরো অনেকে।

জনসভায় শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সবাই বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নে সেলিম রেজার কোনো বিকল্প নেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০