শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে পকেট কমিটির বিরোধীতা করায় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কনক চাঁপাকে ভুয়া ভুয়া বলে শ্লোগান ও গাড়ি আটকে দিলেন সেলিম সমর্থকরা

Download Photocard


আলী আশরাফ ,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সদরের আংশিক) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপার বক্তব্য প্রদান কালে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিলেন সেলিম সমর্থকরা। ভুয়া ভুয়া বলে শ্লোগান শেষে সেলিম ভাই সেলিম ভাই শ্লোগান দিতেও দেখা যায়। আলোচনা শেষে কনকচাপা গাড়িটিও আটকিয়ে দিয়েছিল সেলিম সমর্থকরা। সম্মেলন প্রস্তুতি কমিটির অন্য অন্য সদস্যদের সহযোগিতায় গাড়িটি নিরাপদ বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনায় স্থানীয় বিএনপির মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুয়া ভুয়া শ্লোগান ও গাড়ি আটকিয়ে দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খাঁনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খাঁন পাপ্পু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।
ভিডিওতে দেখা যায়, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা বক্তব্যের সময় বলেন, বিগত সময়ের মত আর পকপট কমিটি করা চলবে না। এই কথা বলার সাথে সাথে সেলিম সমর্থকরা রুমানা মোর্শেদ কনকচাঁপাকে ভুয়া ভুয়া ও সেলিম ভাই ভাই বলে শ্লোগান দিতে থাকে। আলোচনা সভাটি উত্তপ্ত হলে, নাজমুল ইসলাম, কনক চাপার নিকট থেকে মাউথ পিচ নিয়ে সেলিম সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। তবুও সেলিম সমর্থকরা শান্ত হন না। পরবর্তীতে ভিপি শামীম মাউথ পিচ হাতে নিয়ে বলেন, সেলিম ভাই আপনার লোকজনকে শান্ত হতে বলেন। আমরা জেলা নেতৃবৃন্দ জেলা থেকে এসেছি। যদি শান্ত না হন, আমরা চলে যাবো। পরবর্তীতে শান্ত হলে, পুনরায় কনকচাপাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পুনরায় বক্তব্যকালীন কনকচাপা বলেন, বক্তব্যে ভুল বললে সরি, আমি শিল্পী মানুষ। আমি সংসার ছেড়ে এসেছি, কাজিপুরে ভাল কিছু করার জন্য।

আলোচনা শেষে কনকচাপা গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়িটি আটকিয়ে দেয় সেলিম সমর্থকরা। সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খাঁন পাপ্পু, ভিপি শামীম এর সহযোগিতায় গাড়িটি নিরাপদ বের করে দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবু বলেন, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বিএনপির আলোচনা সভায় গাড়িবহর নিয়ে অংগ্রহন নিষেধ থাকলেও দলীয় শৃঙ্খলা ভেঙ্গে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা গাড়ি বহর, মোটর সাইকেল নিয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০