শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে যমুনা নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ,ডুবুরী দলের উদ্ধার অভিযান

Download Photocard

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে (হাট পয়েন্ট) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম মোঃ মিরাজুল হক তমাল (১৮)। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামে। পিতা মোঃ হারুন অর রশিদ, মাতা মোছাঃ মাকসুদা খাতুন লাকী।

ঘটনাটি ঘটে বুধবার ( ১১ জুন) দুপুর ২টার দিকে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজুল তার তিন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে কাজিপুর থানার মেঘাই যমুনা নদীর হাট পয়েন্টে নদীতে নামে। অন্য তিন বন্ধু নিরাপদে পানি থেকে উঠে এলেও তমাল আর উঠে আসেনি। ধারণা করা হচ্ছে, প্রবল স্রোতের কারণে সে পানির নিচে তলিয়ে গেছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “ছেলেটা বেশ স্বাভাবিকভাবেই বন্ধুদের সঙ্গে নদীতে নামে। একটু পরেই ওরা চিৎকার শুরু করে। আমরা দৌড়ে আসি, কিন্তু তখন আর তাকে দেখা যায়নি।”

তমালের এক বন্ধু জানায়, “আমরা সবাই মিলে নদীতে নামি। হঠাৎ দেখি তমাল স্রোতের টানে নিচের দিকে যাচ্ছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানাই।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) 

 মোঃ নূরে আলম বলেন, “নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০