শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কামারখন্দে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তোষাপাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচি আওতায় খরিপ-১ মৌসুমে তোষাপাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে-সিরাজগজঞ্জের কামারখন্দ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তোষাপাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২১০ জন কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্যে এক কেজি করে তোষাপাট বীজ ৫’কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারখন্দ, সিরাজগঞ্জের আয়োজনে,
শুক্রবার(২৭ মার্চ) সাড়ে ১১ টার দিকে কামারখন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, সিরাজগঞ্জ -২আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। এতে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন। স্বাগত বক্তব্যে রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওসি, সার্কেল এএসপি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রকৌশলী, শিক্ষা অফিসার, পল্লী উন্নয়ন কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ,সহ অন্যান্য কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০