শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কামারখন্দে বৃদ্ধ চালকের ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেফতার

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা পুলিশ কর্তৃক এক বৃদ্ধ চালক রমজান আলী ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৮ মার্চ ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি যাত্রী সেজে বৃদ্ধ রমজান আলীর ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নেন। তারা দুই বস্তা বাঁধাকপি বাগবাড়ী কুটিপাড়া এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া ঠিক করেন।পরে রাত আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজের উত্তর পাশে শ্মশানঘাট সংলগ্ন একটি ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা যাত্রীরা অটোরিকশাটি থামাতে বলেন। এ সময় তারা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে মারধর করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, নগদ ২’হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেন।

এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা রুজু হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান এর দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী এবং অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে ছিনতাই সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৯/০৩/২০২৬ খ্রি. সোমবার রাতে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামি ১। মোঃ রাসেল মণ্ডল (২২), পিতা-আবুল কালাম ও ২। রাসেল আলী (২৮), পিতা-আব্দুস সামাদ, উভয়ের গ্রাম-বেলতলা দক্ষিণপাড়া, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জদ্বয়কে সনাক্তপূর্বক গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০