শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

Download Photocard

আন্তর্জাতিক : ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন হোয়াইট হাউসের সর্ব কনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি। এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন। এছাড়া ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

শনিবার এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও মার্কিন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীনে কারিন কাজ করেন।

ক্যারোলিন লেভিট যখন ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি টগবগে, সুন্দর, কমনীয় এবং অপরুপ এক তরুণী হিসেবে হোয়াইট হাউসের শীর্ষ পদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

ক্যারোলিন শুক্রবার ফক্স নিউজ পডকাষ্ট অনলাইনে এক পোস্ট বার্তায় বলেছেন, ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি অনেক সাংবাদিকের ‘প্রচুর ভূয়া নিউজ’ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছেন।

তিনি আরো বলেছেন, ‘প্রচুর সাংবাদিক আছেন, যারা কখনোই সাংবাদিকতায় আগ্রহী ছিলেন না এবং এই রকম অনেক সাংবাদিককে আমরা প্রতিদিন মোকাবেলা করে আসছি।’

প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্পের কাছ থেকে তাকে প্রচুর চাপ মোকাবেলা করতে হবে, কারণ ট্রাম্প নিউজ কভারেজের ব্যাপারে সব সময় উদ্বীগ্ন থাকেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০