শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার ওয়াহিদ সাদিক (শুভ) কে রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে রাজউকের কর্মকর্তা খন্দকার ওয়াহিদ সাদিক এর পদোন্নতিতে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিস আহমেদ।

শুভেচ্ছা বার্তায় মোঃ আনিস আহমেদ বলেন,প্রিয় খন্দকার ওয়াহিদ সাদিক স্যারের এই পদোন্নতি তার দীর্ঘদিনের কর্মদক্ষতা,সততা ও নিষ্ঠার সাথে কাজ করার স্বীকৃতি। তিনি অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন যা সহকর্মীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং পুরো রাজউক ও সংশ্লিষ্ট সকলের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, পরিশ্রম, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই ওয়াহিদ সাদিক স্যার তার কর্মজীবনের মাধ্যমে সেই সত্যকেই প্রমাণ করেছেন।
মোঃ আনিস আহমেদ বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে রাজউকের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনাব খন্দকার ওয়াহিদ সাদিক স্যারের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যতে রাজউকের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মোঃ আনিস আহমেদ জনাব খন্দকার ওয়াহিদ সাদিক এর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তিনি তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।এছাড়াও রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ ওয়াহিদ সাদিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তার সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে তার আরও উচ্চতর সাফল্য কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০