শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

খোকশাবাড়ী ইউনিয়নে ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন টি আর প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের তত্বাবধানে ২০২৪/২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়াড় পাঁচিল নতুন পাড়া রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় রাস্তা ও গাইডঅল কাজের শুভ উদ্বোধন করেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান।
কাজের উদ্বোধন শেষে ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান বলেন, ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠের পশ্চিম থেকে দিয়াড় পাঁচিল নতুন পাড়া পর্যন্ত এই রাস্তা দিয়ে ৫ শতাধিক বাড়ী ঘর থেকে শত শত মানুষ চলাফেরা করে। এখানে একটি খাল রয়েছে এই খালের উপর একটি কালভার্ট রয়েছে। কিন্তু দুই সাইডে মাটি সরে যাওয়ায় এলাকার মানুষের যাতায়াতের জন্য ২০২৪/২০২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ৪০ ফুট মাটির রাস্তা ও গাইড অল নির্মাণের কাজ শুরু করা হলো। যাহার ব্যায় ধরা হয়েছে ২,৭৫,০০০/-।

এসময় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, দিয়াড় পাঁচিল এলাকার মুরুব্বি আব্দুস কুদ্দুস তালুকদার, আব্দুল খালেক তালুকদার, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা হাসান মুহুরি, আব্দুল বাতেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০