শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জের আয়োজনে দ্যা গঞ্জ কনসার্ট নাইট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ সিরাজগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন দ্যা গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জের আয়োজনে আগামী ৯ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দ্যা গঞ্জ কনসার্ট নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিরাজগঞ্জের সংস্কৃতি অঙ্গনের যার বিশেষ অবদান রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হীরুকগুণ,অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্যা গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জের প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দ্যা গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জের মহাসচিব সঞ্জীব সরকার, উক্ত অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের কে আমন্ত্রন জানানো হয়েছে দ্যা গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জের পরিবারের পক্ষ থেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০