শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

গণঅভ্যুত্থান দিবসে যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি পালন

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

মঙ্গলবার ( ৫ আগষ্ট) জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত,চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

গণঅভ্যুত্থান দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টার সময় মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ সুমন সেখ ও শহীদ আবদুল লতিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক,সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ অনেক গণমাধ্যমকর্মী।পরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জ ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
দুপুর বারোটার সময় প্রেসক্লাব ভবনে সিরাজগঞ্জে জুলাই শহীদদের চিত্র প্রদর্শন ও প্রেসক্লাব ভবনের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না,সহ সভাপতি জেহাদুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি,ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আজমেদ নওশাদ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি বদরুল আলম দুলাল,ডেইলি গুড মর্নিং এর জেলা প্রতিনিধি আহসান হাবিব মুন্না,দৈনিক দর্পণ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমান আহমেদ,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অধ্যাপক শহিদুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি রাফিউল আলম বাবুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি হোসেন আলী,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি শাম্মি আহমেদ আজমীর ও দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০