শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

চূড়ান্ত তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

Download Photocard

ঢাকা  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।

 মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

সচিব বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি।’ তিনি জানান, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

তিনি বলেন, ২ মার্চ যে ভোটার তালিকা ফাইনাল করা হয়েছিল, তার তুলনায় এবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিই আমাদের মোট বৃদ্ধির হার নির্দেশ করছে।

ইসি জানায়, ২০২৫ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নতুন সংযোজন ও হালনাগাদ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জনে।

এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা মনে করি বাড়ি বাড়ি যাওয়া, ভোটার নিবন্ধন কার্যক্রমে উদ্বুদ্ধকরণ এবং ধারাবাহিক প্রচারণার কারণেই ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

এর আগে ২ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও জানান, ‘যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এর আগে ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক তালিকায় দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

সেই সময়ে নতুন যুক্ত হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার-যার মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

এ ছাড়া, চলতি বছরের ২ মার্চের তালিকার পর ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক খসড়া ভোটার তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়। সে তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন-এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন, নারী ২৭ লাখ ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৫১ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০