শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

চৌহালীতে দুর্গম চরে খামারিকে হত্যার পর ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে এক খামারিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ৩ টি গরু নিয়ে গেছে ডাকাতেরা। চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের ঘোরজান ইউনিয়নের মুরাদপুরের কাউলিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা মিয়া (৬৫)। সে পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, চাষাবাদ ও গবাদি পশু পালনের উদ্দেশ্যে নাতি খলিলকে নিয়ে তারা মিয়া মুরাদপুরে কাউলিয়া চরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে একটি ডাকাত দল হানা দিয়ে প্রথমে খলিলকে মারধর করে বস্তায় আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে খামার থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় চরে নিয়ে যায়।

এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরাঞ্চলটি অত্যন্ত নির্জন হওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন। লাশ উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০