শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না : উপদেষ্টা আসিফ মাহমুদ

Download Photocard

ঢাকা : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারীর দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেয়ার কাজ করা চলছে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষ্যে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় উপদেষ্টা এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে। যেগুলো গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সে সকল বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে হবে এবং সরকারের সংস্কার কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০