মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বাজার স্টেশন হকার্স মার্কেট এর সামনে থেকে
বর্ণাঢ্য র্যালি এস. এস রোড় হয়ে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। এর পূর্বে বর্ণাঢ্য র্যালিটির উদ্বোধন করেন ও নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি।

শনিবার ( ০২ মে, ২০২৬) বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার
আয়োজনে ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু
সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর খান, আরিফুল ইসলাম রিগান, সহ- সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারীক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাছান সেখ, সদর থানা সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক মোঃ মোওালেব খান হুদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, শহর শ্রমিক দলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, এছাড়া সকল সেক্টর এর শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে ছাত্র-জনতাকে উজ্জীবিত করেন। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও বার্তায় সাহস জোগান। তাঁর প্রত্যয়দীপ্ত বক্তব্য স্বৈরাচারের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদের শপথ নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগঠনের কার্যক্রম চালিয়ে যাব।






